রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী গ্রামে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
নিহত লামিয়া ওই গ্রামের শফিকুল ইসলাম শফির মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি।
পরের দিন ( বৃহস্পতিবার) সকালে স্থানীয়রা গ্রামের একটি ভুট্টাক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে স্থানীয় জনতা আটক করে রেখেছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ । ৩:৪৪ অপরাহ্ণ