মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়নবাসীকে পহেলা বৈশাখ বাংলা ১৪৩৩ বঙ্গাব্দ। বাংলা শুভনববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অবঃ সার্জেন্ট চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান আনিছ।
গুনারীতলা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে এক শুভেচ্ছা বার্তায় আগামী ৩ নং গুনারীতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আতিকুর রহমান আনিস বলেন অতিতের দুঃখ গ্লানী ভুলে বাংলা নতুন বছর কে আমরা বরণ করে নেবো নতুন উদ্যমে এক নতুন মাত্রায়। নববর্ষের দিন থেকে সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুখময় জীবন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা’ শুভনববর্ষ।
মানবকল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান আনিছ বলেন গুনারীতলা ইউনিয়নবাসীর সুখে-দুঃখে, বিপদে-আপদে উন্নয়নকল্পে পাশে থাকবো ইনশাআল্লাহ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ । ১:২৭ পূর্বাহ্ণ