ইউএই’র সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ পেলেন দুর্গাপুরের ফায়জুল আহমেদ

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ । ৩:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মো.ফায়জুল আহমেদ ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ স্বপরিবারে সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ পেয়েছেন।

দীর্ঘদিন ধরে তিনি আমিরাতে দার আল আহলাম,আলাম আল ইতারাত, ও ব্রাদার্স টায়ারস এস্পিএস এলএলসি নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

আমীর শাহী সরকার তার ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ, আর্থিক অবদান এবং স্থায়ী কর্মকাণ্ড বিবেচনায় তাকে এই দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা প্রদান করে। গোল্ডেন ভিসাধারীরা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত আরব আমিরাতে বসবাস, কাজ ও বিনিয়োগের সুযোগ পান।

ফায়জুল আহমেদ এর ব্যবসা প্রতিষ্ঠান শারজাহ ও আজমানে দ্রুত প্রসার লাভ করেছে। স্থানীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন তিনি।

দুবাইয়ের পাশাপাশি এই রেমিট্যান্স যোদ্ধা নিজ জন্মস্থান নেত্রকোণার দুর্গাপুরে হক এন্ড সন্স এলপিজি ফিলিং স্টেশন ও শেখ জায়েদ এগ্রো নামে দুইটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

ব্যবসার পাশাপাশি ফায়জুল বাংলাদেশি অনেক কর্মীকে তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। দুবাইয়ে দীর্ঘদিনের সুনাম ও সাফল্যের ভিত্তিতে পাওয়া এই গোল্ডেন ভিসা ব্যক্তিগত অর্জনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন