মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে বসতবাড়ির জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রভাবশালী আবুল কালাম বেপারীর বিরুদ্ধে আদালতের রায় ও প্রশাসনের ১৪৫ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী আতিয়ার বেপারীর পরিবার।
বিরোধের সূত্রপাত ও ভুক্তভোগীর দাবি
ভুক্তভোগী আতিয়ার বেপারীর পরিবার জানায়, পৈত্রিক বসতঘরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে আবুল কালাম বেপারীর সাথে তাদের বিরোধ চলে আসছে। এই সংক্রান্ত একটি মামলায় সম্প্রতি তারা আদালতের রায় পেলেও জমির পূর্ণ দখল বুঝে পাননি। এছাড়া একই জমি নিয়ে আরও একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
পরিবারের অভিযোগ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ওই জমিতে ১৪৫ ধারা জারি করে নোটিশ প্রদান করেছে। কিন্তু সেই তোয়াক্কা না করে আবুল কালাম বেপারী গভীর রাতে লোকজন নিয়ে জমিতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬ । ১:০৭ অপরাহ্ণ