কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ১০নং বঙ্গ সোনাহাট ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল আজিজ (৫৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের গত ২৪ ঘন্টায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে বিগত সময়ে কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় ভূরুঙ্গামারী থানাধীন ১০নং বঙ্গ সোনাহাট ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মোঃ আব্দুল আজিজ মৃত সুরত আলীর পুত্র ও আয়েশা বেগমের সন্তান। তিনি ভূরুঙ্গামারী থানাধীন ১০নং বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুর কুঠি গ্রামের বাসিন্দা। রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ১০নং বঙ্গ সোনাহাট ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন বলেন, “গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ । ৭:১৯ অপরাহ্ণ