মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: দিনাজপুরে র‌্যাব-১৩’র অভিযানে ১৯৯ বোতল ফেয়ারডিল উদ্ধার

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশের সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ । ৯:৫৮ অপরাহ্ণ

মাদক নির্মূলে ধারাবাহিক গোয়েন্দা তৎপরতা ও তথ্য সংগ্রহের অংশ হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল ২৭ ডিসেম্বর ২০২৫ ইং দুপুর ২টা ৩০ মিনিটে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০৯ নং আস্করপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের খানপুর খুদিহার এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ধৃত আসামি মোঃ মিজানুর রহমান (৫৮), পিতা—মৃত মোহাম্মদ আলী, সাং—খুদিহার, থানা—কোতয়ালী, জেলা—দিনাজপুর এর বসতঘর থেকে ১৯৯ বোতল ফেন্সিডিলজাতীয় মাদকদ্রব্য ‘ফেয়ারডিল’ জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট থেকে ফেন্সিডিলজাতীয় মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল। মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনায় সে অভিনব কৌশল অবলম্বন করত।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন