জেমস–আলী আজমতের কনসার্ট স্থগিত

জেমস–আলী আজমতের কনসার্ট স্থগিত
বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ । ২:৪০ অপরাহ্ণ

বাংলাদেশের রকতারকা নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি-রক ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমতকে নিয়ে আয়োজিত ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টটি স্থগিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় আয়োজনটি শেষ মুহূর্তে বাতিল করতে বাধ্য হয় আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন।

এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, অনিবার্য পরিস্থিতির কারণে আজকের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তারা দ্রুত নতুন তারিখে কনসার্টটি আয়োজনের উদ্যোগ নিচ্ছে।

অ্যাসেন কমিউনিকেশন টিকিট ক্রেতা, স্পন্সর ও স্টল মালিকদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়ে জানায়, নতুন সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। আগের টিকিট নতুন তারিখে ব্যবহার করা যাবে অথবা চাইলে ফেরত নেওয়া যাবে।

জেমস ও আলী আজমতের পাশাপাশি পুনম এবং মধুবন্তী চক্রবর্তীরও পারফর্ম করার কথা ছিল। আপাতত সব প্রস্তুতি স্থগিত রাখা হয়েছে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন