দু্র্গাপুর সীমান্ত থেকে ২৬৯ বোতল ফেনসিডিল জব্দ করলো বিজিবি

মামুন রণবীর | নেত্রকোণা
প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ । ৫:৫৬ অপরাহ্ণ

নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে ২৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।

রবিবার (২৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলায় দুর্গাপুর ইউনিয়নের ফান্দা নামক এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি’র সদস্যরা।

প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের অধীনস্থ বারমারী বিওপি’র (বর্ডার অবজারভেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এই অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৬২ নাম্বার হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ফান্দা নামক এলাকা হতে টহল দলটি মালিকবিহীন ২৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয় বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

জব্দকৃত এসব মাদক নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হবে বলে জানানো হয়।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন