কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় “সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর উদ্দেশ্য” নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
৪অক্টোবর (শনিবার) কচাকাটা আইডিয়াল স্কুল এন্ড কলেজের হলরুমে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
কচাকাটা থানা শাখার সভাপতি, মাহমুদুন্নবী আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা দক্ষিণ শাখা সভাপতি মাহবুবুর রহমান সিয়াম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচাকাটা থানা জামায়াতের আমীর মাওলানা এনামুল হক, ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা অফিস সম্পাদক রাসেল খান ও দাওয়াহ সম্পাদক শোয়াইবুল ইসলাম এবং কচাকাটা থানা শিবিরের সাবেক সভাপতি আব্দুল বাতেন প্রমূখ।

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ । ১০:২০ অপরাহ্ণ