সবুজ পৃথিবী সবুজ মন, নিরাপদ হোক বিশ্বায়ন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় পরিবেশবাদী সেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার কার্যক্রম প্রতিষ্ঠার ৭ বছর পূর্তি উপলক্ষ্যে জেলা কমিটির পক্ষ থেকে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জনাব মহিউদ্দিন ফারুকী, সভাপতিত্বে ছিলেন কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর জেলা কমিটির সম্মানিত সভাপতি আজিজুল আরফান প্রিন্স, সহ সভাপতি আহসানুল আলম স্বরন, রাজিব হাওলাদার, যুগ্ম সাধারন সম্পাদক রিপন চক্রবর্তী, অর্থ বিষয়ক সম্পাদক লিজা আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সালমা আক্তার খান, সাংস্কৃতিক সম্পাদক সুমি আক্তার, ক্রীড়া সম্পাদক সৈকত হোসেন, সদস্য মেহেরুন লতা ও পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাবিলা জান্নাত। উক্ত আয়োজনে উপস্থিত সকলে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া সভাপতি আজিজুল আরফান প্রিন্স মাদারীপুর জেলা শাখার গত ৭ বছরের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও আগামীর পরিকল্পনা তুলে ধরেন। এবং দেশের সর্বস্তরের মানুষের কাছে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

সোহাগ কাজী । মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:০৬ অপরাহ্ণ