স্বাধীনতা ২.০ জুলাই বিপ্লব উদযাপন: রামডুবি হাটে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ । ১২:২৭ পূর্বাহ্ণ

“স্বাধীনতা ২.০ জুলাই বিপ্লব উদযাপন” উপলক্ষে দিনাজপুর সদরের রামডুবি হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

আজ বুধবার বিকাল চারটায় রামডুবি দ্বি মুখি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দিকে জুলাই বিপ্লব উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুন্দরবন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মতিউর রহমান লিটন।

মানবাধিকার কমিউনিটি সাধারণ সম্পাদক রাকিব রানার সঞ্চালনায়

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ—আবু বকর সিদ্দীক, ফরমান আলী, রওশন রুবেল, নাসির উদ্দিন সোহেল ও ইয়াকিন আলী।

আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ১৯৭১ সালের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “জুলাই বিপ্লব কেবল একটি আন্দোলন নয়, এটি একটি আদর্শ—যা মুক্তিযুদ্ধের ধারাবাহিকতাকে নতুন মাত্রায় নিয়ে গেছে।”

প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান লিটন বলেন, “স্বাধীনতার যে মূল চেতনা—সাম্য, মানবতা ও ন্যায়বিচার, তা নতুন প্রজন্মের হৃদয়ে প্রোথিত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অতিথি আবু বকর সিদ্দীক বলেন,“যুব সমাজকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা গড়ে তুলতে পারে একটি ন্যায়ের সমাজব্যবস্থা।”

রওশন রুবেল বলেন,শুধু স্মরণ নয়, স্বাধীনতার আদর্শ বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ জরুরি।”

চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব সংশ্লিষ্ট দুর্লভ চিত্রসমূহ, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন