স্মার্ট সামাজিক বাজার উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাম আদালত নিয়ে আলোচনা

সোহাগ কাজী । মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ । ২:৪৭ পূর্বাহ্ণ

আজ ১৮ জুলাই/২৫ শুক্রবার বিকাল আনু ৪ ঘটিকার সময় মাদারীপুর জেলার কালকিনি উপজেলা পরিষদ হলরুমে স্মার্ট সামাজিক বাজার উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফ-উল-আরেফীন।উপজেলা নির্বাহী অফিসার বলেন আপনারা যারা কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে উপস্থিত হয়েছেন সবার উদ্দেশ্য বলছি আপনাদের প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম চলমান আছে সেখানে ছোট ছোট দেওয়ানী ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করা হয়।গ্রাম আদালত অনধিক তিনলক্ষ টাকা পযন্ত বিরোধ নিষ্পত্তি করতে পারে। ফৌজদারি মামলার ফি ১০/- টাকা এবং দেওয়ানী মামলার ফি ২০/- টাকা এ ছাড়া এ আদালতে অন্য কোন টাকা পয়সা খরচ হয়না।তিনি আরও বলেন গ্রাম আদালত আইন ২০০৬ সংশোধনী আইন ২০২৪ এ ভরনপোষণ এর মামলা গ্রাম আদালত নিষ্পত্তি করতে পারবে।তিনি আরও বলেন থানা কোটে মামলা করলে অনেক টাকা খরচ হয় কিন্তু গ্রাম আদালতে নামমাত্র খরচে বিচার পাওয়া যায়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন,তিনি বলেন গ্রাম আদালতে অল্প সময়ে স্বল্প খরচে দ্রুত ন্যায়বিচার পাওয়া যায়।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট সামাজিক বাজারের জেলা কো-অর্ডিনেটর মাহফুজা আক্তার জোছনা, কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর হাসিবুল হাসান সহ বিভিন্ন ইউনিয়ন এর সাধারণ জনগন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন