বিশ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ । ৮:৪১ অপরাহ্ণ

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বিশ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব১৪। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা।

এই মাদক ব্যবসায়ীর নাম মো. সাইফুল ইসলাম (২৫)। তিনি পূর্বধলার বটতলা গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৪ জুন) ময়মনসিংহ র‍্যাব-১৪ (সিপিএসসি) এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়,সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্বধলার বৈরাটি ইউনিয়নের আলমপুর দক্ষিণপাড়া গ্রামের পাগলাকালি বাজার মোড়স্থ মো. নাজিম উদ্দিনের টিনশেড দোকানের সামনে অভিযান পরিচালনা করে মো. সাইফুল ইসলামকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

র‍্যাব আরও জানায়, এ অভিযানের সময় তিনজনকে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে সন্দেহজনকভাবে একটি টিনশেড দোকানের দিকে যাচ্ছিল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা বস্তাটি রেখে পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্স ও স্থানীয়দের সহায়তায় মোঃ সাইফুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হলেও বাকি দুজন মো. নাজিম উদ্দিন (৫৩) ও মো. নাজমুল (১৯) পালিয়ে যায়।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরর্পূবক পূর্বধলা থানা পুলিশের কাছে আলামতসহ হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন