র‍্যাব-১৩ এর অভিযানে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ । ৭:৩০ অপরাহ্ণ

‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ‍জুন ২০২৫ তারিখ সময় দুপুর ০২.১৫ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১০নং কমলপুর ইউপিস্থ দাইনুর দক্ষিণ পাড়া বোচাপুকুর গ্রামের অন্তর্গত জনৈক তোজাম্মেল হক মাষ্টার এর গভীর নলকুপ ঘরের ভিতর অভিযান পরিচালনা করে প্লাস্টিকের বস্তার মধ্যে কৌশলে লুকানো অবস্থায় মোট ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ ধৃত আসামী ১। মোজাহার আলী (৪২), পিতা- মোঃ হবিবর রহমান, সাং- দাইনুর দক্ষিণ পাড়া (বোচা পুকুর), ২। মোঃ শাজাহান আলী (৩৫), পিতা-মোঃ মাজেদুর রহমান, সাং- জামালপুর সারকুড়ী, ৯নং আস্করপুর ইউপি, উভয় থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন