পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই বিপ্লব তথা গণঅভ্যুত্থানে মাগুরা জেলার বীর শহীদদের পরিবারসমূহের প্রতি ঈদ শুভেচ্ছা হিসেবে ঈদ সামগ্রী প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে ।
এছাড়া আছিয়ার পরিবারের জন্যও জেলা প্রশাসন মাগুরা ঈদ সামগ্রী প্রদানের ব্যবস্থা করেছে।
এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেলার সকল শহীদ পরিবারের কাছে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সামান্য প্রয়াস শহীদ পরিবারসমূহের প্রতি আমাদের দায়িত্ববোধের প্রতীক এবং ঈদের আনন্দে তাদের অংশীদার করার একটি প্রচেষ্টা।

মোঃ শফিকুল ইসলাম
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ । ৬:২২ অপরাহ্ণ