দিনাজপুর প্রেসক্লাবের সামনে বিচারের দাবিতে মানববন্ধন করেছে

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ । ৮:৪৯ অপরাহ্ণ

দিনাজপুর সদরের লালবাগ ২ নং জামে মসজিদ সংলগ্ন গাইবান্ধা বস্তির ভুক্তভোগীরা ৩/৫/২০২৫ তারিখ ৩ ঘটিকার সময় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ রাস্তায় মানববন্ধন করেছে।
এলাকাবাসীর কাছে জানা যায় যে, আজ দুপুর ১২:৩০ ঘটিকার সময় সাইফুল ইসলাম পিতা- হালিমকে ইমরান, সোহেল, বকুল হত্যার উদ্দেশ্যে লালবাগ মসজিদ মোড়ে গতি রোধ করে হামলা করে। পরে স্হানীয় লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগী সাইফুল বিচারের দাবিতে থানায় ও আর্মি ক্যাম্পে অভিযোগ দাখিল করেছে। সে ন্যায়বিচার প্রতাশা করে আজ মানববন্ধন করে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন