২৯/০৫/২০২৫ বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় দিনাজপুর কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে একটি চোরাই ট্রাক আটক করেছে। স্হানীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন -(২৪৫) এর সভাপতি আনোয়ারুল, সেক্রেটারি সাদাকাতুল বারী, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু কর্তৃক একটি চোরাই ট্রাক আটক করেছে। একটি আইচার ভলভো -প্রো-৫০/১৬ এইচডি ট্রাক ঢাকা মেট্রো -ট- ১৫৯০৫০ আটক করা হয়েছে।
উক্ত গাড়ীতে ট-১৫৯০৫০ নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে যার কাগজের সাথে কোন রকম মিল পাওয়া যায়নি। দেখা যায় চেসিস ও বডি সম্পুর্ন টাই আলাদা, এর সাথে কোন রকম মিল পাওয়া যায়নি।
মুলত তারা আজকে ট্রাক টার্মিনালে গাড়ীর ফিরতি টিপ নিতে এসেছিল। টিপ নিতে এসে যখন সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডুর ছেলে স্বাধীন ও মো আজাদ রহমান যখন কাগজ চায়, তখন সে কাগজ নিয়ে আসে। শ্রমিক ইউনিয়নের সদস্যরা চেসিসের সাথে যখন কাগজ মিলনো হয় তখন কাগজের সাথে চেসিস কোন মিল পাওয়া যায় নাই।

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫ । ৩:৩২ অপরাহ্ণ