কুড়িগ্রামের রৌমারীতে মাদকসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৬ মে, ২০২৫ । ৭:৫৭ পূর্বাহ্ণ

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) ইং দুপুর ১টার দিকে উপজেলার সিএনজিস্ট্যান্ড থেকে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নাগেশ্বরী উপজেলার নীলুর খামার কাশিরভিটা এলাকার বাসিন্দা সায়েদ আলী ছেলে রবিউল ইসলাম রবিন (২৬) ও একই এলাকার বাসিন্দা মৃত মকবুল হোসেন ছেলে আনিসুর রহমান (৩৬)কে মাদক সহ আটক করেন রৌমারী থানা পুলিশ।

মাদকসহ ২ ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান।

তিনি জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিএনজি স্ট্যান্ডে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম। এ সময় ১৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ দ্রব্য আইনে মামলা দায়েরের করাহয়েছে আগামীকাল ২৬ মে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন