রাজশাহীতে আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র/জনতার বিক্ষোভ

মোহাইমিনুল ইসলাম। রাজশাহী নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১০ মে, ২০২৫ । ১০:১৯ অপরাহ্ণ

শনিবার ১০ মে রাজশাহীতে  আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র/জনতা উক্ত প্রোগ্রামটি রাজশাহীর মতিহার থানাধীন তালাইমারীতে সন্ধ্যা থেকে শুরু করে রাত্রী ৯ ঘটিকা পর্যন্ত রাস্তা অবরোধ করার মাধ্যমে সমাবেশ করে শেষ হয়।

উক্ত প্রোগ্রামে  উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও রাজশাহী জেলার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ ও জনসাধারণ । আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো: রমজান আলী ।

প্রোগ্রামে রাজশাহী মহানগরীর বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো: রমজান আলী  বলেন, ৫ আগষ্টের পরে  এখন পর্যন্ত দীর্ঘ ০৮ (আট) মাসে এখনো নিষিদ্ধ করা হয়নি । কারণ অনেক নেতা টাকার বিনিমিয়ে আওয়ামী লীগকে পদ পদবী দিয়ে পুর্নবাসনের ব্যবস্থা করে দিচ্ছে। এই পুর্নবাসনের ফলে জুলাই বিপ্লবের শহীদদের সাথে বেইমানী করা হয়েছে। আমাদের জুলাইয়ের লাশের উপরে  রক্তের উপরে যারা ক্ষমতা দেখাতে চায় তাদের বলতে চায় যদি আপনারা ক্ষমতায় গিয়ে আওয়ামী স্বৈরাচারের মত রুপ ধারণ করেন তাহলে বাংলার আওয়ামী লীগের মত ১৬ বছর না ১৬ দিন ও টিকতে পারবেন না ।

তিনি আরো বলেন, যারা ইন্ডিয়ার দালালী করে আওয়ামী লীগকে পুর্নবাসন করতে চান তাদের বিপদ খুবই সন্নিকটে । আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যে সকল কর্মসূচি করা প্রয়োজন  আমরা সকল কমসূচিতে অংশগ্রহন করে যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততদিন মাঠে থাকবো ইনশাআল্লাহ।

উক্ত প্রোগ্রামে আরো দায়িত্বশীল ব্যক্তিবর্গ বক্তব্য দেন।

প্রোগ্রামটি শেষে তালাইমারী চত্ত্বর থেকে কাজলা প্রদক্ষিন হয়ে আবার তালাইমারীতে সংক্ষিপ্ত কথার মাধ্যামে রাত্রি ০৯ টায় শেষ করা হয়।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন