সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক, সাবেক সভাপতি সাব্বির আহমেদ অন্তর ও ছাত্রনেতা মো. লতিফুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৯ মে, ২০২৫ । ১০:৩৬ পূর্বাহ্ণ

রাজশাহী, ৯ মে ২০২৫: শিক্ষার মানোন্নয়ন ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার মহৎ উদ্দেশ্যে আজ এক ব্যতিক্রমী কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক, সাবেক সভাপতি সাব্বির আহমেদ অন্তর ও ছাত্রনেতা মো. লতিফুর রহমানের উদ্যোগে এবং সার্বিক সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এই কর্মসূচীর মাধ্যমে বই, খাতা, কলম, পেন্সিল, রাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় নগরীর সুবিধাবঞ্চিত শিশুদের হাতে, যারা আর্থিক দৈন্যতার কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত।
কলেজ ছাত্রদলের আহবায়ক, সাবেক সভাপতি সাব্বির আহমেদ অন্তর বলেন “আমরা শহীদ জিয়ার চেতনাকে বুকে ধারণ করে এমন একটি দেশ গড়তে চাই যেখানে নিরক্ষরতার হার হবে শূন্য। তাই আমাদের ছাত্রদলের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা। ”
ছাত্রনেতা মো. লতিফুর রহমান বলেন, “আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শিক্ষার সুযোগ বঞ্চিত শিশুদের জীবনে সামান্যতম হলেও ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি শিশুই শিক্ষার অধিকার রাখে এবং তাদের সেই অধিকার পূরণে সাধ্যমত সহযোগিতা করাই জিয়ার আদর্শের প্রতিফলন।”
ছাত্রনেতা মো. আশিক রহমান বলেন, “বাংলাদেশের উন্নয়নের পথে সব থেকে বড় বাধা হলো নিরক্ষরতা। আমরা যদি প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে পারি তবে আগামীতে আমরা সুন্দর ও সুসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।”
কলেজের অন্যান্য ছাত্রনেতা, ছাত্রনেতৃবৃন্দ ও কর্মীরাও এই কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় উপস্থিতি ও আন্তরিকতা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। পথচারী শিশুরা শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দিত হয় এবং তাদের চোখেমুখে এক নতুন স্বপ্ন ও উদ্দীপনা দেখা যায়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষাবিদগণ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ছাত্রদলের এই ধরনের সামাজিক কার্যক্রম সমাজের অন্যান্য স্তরের মানুষকেও অনুপ্রাণিত করবে। শিক্ষার প্রসারে এই ধরনের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি বলেও তারা মন্তব্য করেন।
এই কর্মসূচী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ ছাত্রদলের একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যা প্রমাণ করে ছাত্র রাজনীতি শুধু স্লোগান আর সমাবেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে কাজ করাই এর মূল লক্ষ্য হওয়া উচিত। ভবিষ্যতে শিক্ষার আলো বঞ্চিত শিশুদের জন্য আরও বৃহত্তর পরিসরে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন