অনামিকা দাস মাগুরা জেলা ক্রীড়া অফিসার হিসেবে আপনি মাগুরায় চাকরি করতে এসে মাগুরার মানুষের মন জয় করেছেন। চাকরির সূত্রে বদলী হয়ে চলে যাবেন এটা মানতে পারতাম। কিন্তু এভাবে চলে যাওয়া । পরপারে ভাল থাকুন ক্রীড়া পাগল জেলা ক্রীড়া অফিসার।
কিছুটা সুস্থ বোধ করলে রাত একটার দিকে শহরের নতুন বাজারের ভাড়া বাসায় ফিরে আসেন তিনি। তার একমাত্র শিশু সন্তানটিও জ্বরে আক্রান্ত। সকালে অসুস্থ শরীর নিয়েই অফিসে যান।
সেখান থেকে বেলা ১১টার দিকে বাসায় ফিরে আবার অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মোঃ শফিকুল মাগুরা সদর
প্রকাশের সময়: বুধবার, ৭ মে, ২০২৫ । ১১:৪৫ অপরাহ্ণ