ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলন এর কার্যালয় উদ্বোধন।

মোঃ শাকিরুল ইসলাম দিনাজপুর প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ২ মে, ২০২৫ । ৭:৫৯ অপরাহ্ণ

ফুলবাড়িতে গণসঙ্গতি আন্দোলন এর অফিস কার্যালয় উদ্বোধন

সময়: সন্ধ্যা ৭ ঘটিকা

রোজ : বৃহস্পতিবার

গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠার সময় থেকে যেসব এলাকায় শক্তিশালী সংগঠন ছিলো তারমধ্যে উল্লেখযোগ্য হলো দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা। ফুলবাড়ী উপজেলায় পুনর্গঠিত কমিটির নেতৃত্বে নতুন কার্যালয় উদ্বোধন করেন দলের উপদেষ্টা প্রবীণ কৃষক নেতা নাজার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী উপজেলা আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল ও দলের জেলা সংগঠক অ্যাড সুলতান মাহমুদ শিশির।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দলের ফুলবাড়ী উপজেলা আহবায়ক মাহমুদ হাসান বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিবের আবদুল মুত্তালিব পাপ্পুর পরিচালনায় একটি সংক্ষিপ্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতৃবৃন্দ সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় ঐকমত্য তৈরিতে গণসংহতি আন্দোলনের বর্তমান রাজনৈতিক ভূমিকার বিষয়ে আলোচনা করে শক্তিশালী শাখা হিসেবে ফুলবাড়ী শাখাকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন