দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১) ২৮/০৪/২০২৫ইং তারিখে বেলা ১১ ঘটিকায় দিনাজপুর জেলার সকল এন.জি.ও কর্মকর্তাদের নিয়ে মাসিক সমন্বয়র সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মাননীয় জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম ও আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব নুরে এ আলম।
মাননীয় জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম বলেন, এনজিওকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। তাদেরকে সাধারণ মানুষের উন্নয়নের জন্য নিত্য নতুন উদ্যোগ নিতে হবে। তাহলেই দেশের উন্নয়ন সমাদৃত হবে।
উক্ত সভায় ব্র্যাক, আশা, সাজেদা, আশা, বুরো বাংলাদেশ, শক্তি ফাউন্ডেশন ও রিক এবং দিনাজপুরের অন্যান্য এনজিওর কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণরা উপস্থিত ছিলেন।
সভাপতি সকলকে জনগণের কল্যাণে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন ও বিভিন্ন রকম দিকনির্দেশনা দিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন।

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশের সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ । ৬:৫০ অপরাহ্ণ