কুড়িগ্রামে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ । ৭:২৬ অপরাহ্ণ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কচাকাটা থানার অন্তর্গত মাদারগঞ্জ বাজারে আগুন লেগে বড় ও ছোট মিলিয়ে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে মাদারগঞ্জ বাজার এ ঘটনা ঘটে।

গভীর রাতে আগুনের ঘটনা ঘটলে স্থানীয়রা নির্বাপণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নাগেশ্বরী থেকে আসতে বিলম্ব হওয়ার এলাকা বাসীদের একান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বাজারের তিনটি দোকানের যাবতীয় মালামাল পুড়ে শেষ হয়ে যায়।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- মোঃ সোলাইমান হকের মুদি দোকান, কার্তিক চন্দ্রশীলের সেলুন, মোঃ আব্দুল আলীম দর্জির দোকান সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়।

স্থানীয় লোকজন দাবি করেন যদি কচাকাটা বা মাদারগঞ্জে একটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট থাকতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো কম হতো।

তাই দ্রুত কচাকাটা বা মাদারগঞ্জে একটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট চালুক করার জন্য জোর দাবি জানান।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন