কচাকাটায় হৃদরোগে কলেজ শিক্ষকের মৃত্যু

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ । ৩:৫০ অপরাহ্ণ

কুড়িগ্রামের কচাকাটায় কেদার মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ আজিজুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে তিনি হঠাৎ করে বুকে প্রচন্ড ব্যাথ্যা অনুভব করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিক্ষকের মৃত্যুতে কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারী, ছাত্রীবৃন্দ শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন