কচাকাটায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ । ৪:১৯ অপরাহ্ণ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কচাকাটায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রাকিবুল ইসলাম (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে  বাড়ির পাশে পুকুরে পড়ে থাকা বিদ্যুতিক লাইন তুলতে গিয়ে মৃত্যুবরন করেন।

নিহত মোঃ রাকিবুল ইসলাম কচাকাটা থানার কেদার ইউনিয়নের চর টেপারকুটি উত্তর পাড়া গ্রামের পল্লী চিকিৎসক ডাঃ আব্দুল মান্নানের ছেলে এবং কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত মোঃ রাকিবুল ইসলাম মঙ্গলবার সকালে নতুন ঘরে পানি দেয়ার জন্য বাড়িতে বিদ্যুতের কাজ করছিল। এসময় অসাবধানতা বসত পুকুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় বাধন। পরে পরিবারের লোকজন তাকে দ্রত ভুরুঙ্গামারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মমতা ডায়াগনস্টিক সেন্টারের  কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন