উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ জন পরীক্ষার্থী এডমিট কার্ড না পাওয়ায় চলমান পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

ওসমান কক্সবাজার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ । ৮:৩১ অপরাহ্ণ

উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ জন পরীক্ষার্থী এডমিট কার্ড না পাওয়ায় চলমান পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এতে করে তাদের ১০ বছরের শিক্ষাজীবনের সাধনা হুমকির মুখে পড়েছে।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষের চরম গাফিলতি ও দায়িত্বহীনতার কারণেই এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি নিয়েও শেষমেষ পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সুযোগ পেল না, যা তাদের ভবিষ্যতের জন্য বড় ধরনের ধাক্কা।

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারগুলো এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উখিয়া মহোদয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন তারা।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন