আতশবাজিতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মোঃ রিয়াজুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: সোমবার, ৩১ মার্চ, ২০২৫ । ১২:২৫ পূর্বাহ্ণ

আতশবা‌জিতে রোববার (৩০ মার্চ) রাতে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়ায় মো. রা‌ফি নামে আট বছরের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নে‌মে এসেছে।

নিহত রা‌ফি ওই এলাকার ব্যবসায়ী মো. ম‌নির হোসেনের ছেলে।

রা‌ফির মামা মো. বশার মিয়ার ভাষ্য, মাগ‌রিবের নামাজের পরে তার ভা‌গিনাকে আতজবা‌জি ফোটাতে নিষেধ করে তি‌নি বাজারে গিয়েছিলেন। রাত ৮টার দিকে খবর পান আতশবাজি ফোটাতে গিয়ে রা‌ফির শরীরের বি‌ভিন্ন অংশ দিয়ে রক্ত বের হচ্ছে। তাৎক্ষ‌ণিক তাকে পটুয়াখালী মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রা‌ফিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের দা‌য়িত্বপ্রাপ্ত চি‌কিৎসকের ভাষ্য, আতশবা‌জির মাথার শিশার অংশ সরাস‌রি রা‌ফির গলার শ্বাসনালিতে প্রবেশ করায় ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়েছে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন