মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরে চাঁদা তোলার সময় একটি হাতির মৃত্যু হয়েছে।
হাতিটি ভ্যান, রিকশা, মোটরসাইকেল ও অটোর কাছ থেকে টাকা আদায় করতে করতে যাচ্ছিলো। ধোয়াইল বাজার পার করে শ্যামনগর পৌছালে হাতিটা,একখানা ভ্যানের উপর পা তুলে দিলে ভ্যানখানা ভেঙে যায়।
ভ্যান চালক হাতির সোয়ারকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। হাতিটা ঐ সময়ে স্টক করে মারা যায় বলে ধারনা করা হচ্ছে।
অবশ্য হাতিটাকে দেখে একটু দৃর্বল বা অসুস্থ ছিল বলে মনে হয়েছে। ভ্যান চালক হয়ে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে শোনা যাচ্ছে।

মোঃ শফিকুল ইসলাম। মাগুরা সদর
প্রকাশের সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ । ৪:৩১ অপরাহ্ণ