জানা গেল ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ

নিজস্ব প্রতিবেদক | একুশে বার্তা
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ । ১:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। সারাদেশের আট বিভাগে এ বছরের ২৭ জুন অনুষ্ঠিত হবে এই প্রিলিমিনারি পরীক্ষা।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ জুন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন