মাদারীপুর লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সোহাগ কাজী । মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ । ১২:১৩ পূর্বাহ্ণ

আজ বিকাল ৩ ঘটিকার সময় জেলা লিগ্যাল এইড অফিস মাদারীপুর এর আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষ মাদারীপুর এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক  সভায় সভাপতিত্ব করেন মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব নূর মোহাম্মদ শাহরিয়ার কবির মাদারীপুর। উক্ত সভা পরিচালনা করেন জনাব রাবেয়া বেগম সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার এবং সদস্য সচিব জেলা লিগ্যাল এইড কমিটি মাদারীপুর।সভায় মাসের বিভিন্ন অর্জন নিয়ে আলোচনা করের মাননীয় জেলা ও দায়রা জজ জনাব নূর মোহাম্মদ শাহরিয়ার কবির মাদারীপুর। সভায় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পি,পি) মাদারীপুর।

শরীফ মো: সাইফুল কবির স্পেশাল পাবলিক প্রসিকিউটর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাদারীপুর,

মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এর প্রধান সমন্বয়কারী খান মো: শহীদ,বিজ্ঞ সরকারি কৌশলী (জি,পি),মাদারীপুরএবং

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এর প্রতিনিধি সহ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,মাদারীপুর,

উপ-পরিচালক সমাজসেবা, মাদারীপুর এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ পর্যায়-৩,প্রকল্পের মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন