কচাকাটায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্য

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ । ১০:২৬ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অন্তর্ভুক্ত টেপারকুটি গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু হলো টেপারকুটি গ্রামের মোঃ রুবেল ফকিরের মেয়ে রিয়া মনি (৪) ও তারই ফুফাতো ভাই মোঃ আতিকুর রহমান (৫)। রবিবার সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

রিয়া মনির দাদা মোঃ শামসুল ফকির বলেন, মোঃ আতিকুর রহমান দুপুরে তার দাদার সাথে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। শিশু রিয়া মনি ও মোঃ আতিকুর রহমান খেলতে গিয়ে সবার চোখের আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।

পরবর্তীতে তাদের খুঁজে না পেলে স্বজনরা চারিদিকে খোজাখুজি করে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানি থেকে মৃত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন