পটুয়াখালীতে ৪ বছরের শিশু ধর্ষণ, চাচাতো ভাই আটক

মোঃ রিয়াজুল ইসলাম | স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ । ৪:৫৫ পূর্বাহ্ণ

চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালীতে জাহিদুল ইসলাম মুন্না (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ জানা, শুক্রবার(২১ মার্চ) রাতেই শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জাহিদুল ইসলাম মুন্নাকে আটক করে শনিবার (২২ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে পটুয়াখালী পৌরসভার ২ নম্বর বাঁধঘাট এলাকায় ভুক্তভোগী শিশুটির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় শুক্রবার ২১ মার্চ রাতে শিশুটির মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা করেন।

পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির চাচাতো ভাই জাহিদুল ইসলাম মুন্না কয়েকদিন আগে তাদের বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে শিশুটির মা বাজারে যাওয়ায় খালি বাসায় শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত মুন্না শিশুটিকে জোরপূর্বক নির্যাতন করেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ওন-স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) প্রোগ্রাম অফিসার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং বর্তমানে সে আশঙ্কামুক্ত।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন