ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ন্যায় পটুয়াখালীর দুমকীতে হিলফুল ফুজুল সেবা সংঘের সভাপতি বশির উদ্দিন তালুকদার এর আয়োজনে প্রায় ২ হাজার গরীব ও অসহায় পরিবারকে মানবিক সাহায্য ও যাকাত প্রদান করা হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে সাহায্য হাতে পেয়ে উচ্ছ্বাসিত ছিল হতদরিদ্র মানুষগুলো।
শুক্রবার (২১ মার্চ) সকাল ৯টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে তালুকদার বাড়িতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব বস্তায় ছিল চাল, মুসুরি ডাল, তৈল, আলু, পিঁয়াজ, সেমাই, দুধ, চিনি, খেজুর ও সাবান সহ শাড়ি, লুঙ্গি এবং নগদ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমেদ কবির, বিশিষ্ট সমাজ সেবক জালাল আহমেদ তালুকদার, দুমকী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ সরদার, দেলোয়ার তালুকদার প্রমুখ।

মোঃ রিয়াজুল ইসলাম |স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ । ১:৩৭ অপরাহ্ণ