বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের পটুয়াখালীর দুমকী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাসুদ হাসান সরদারকে আহ্বায়ক, মোঃ জসিম উদ্দিন মিয়াকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে তাতী দলের পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মোঃ রফিকুল ইসলাম জুয়েল বিশ্বাস ও সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শাহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের কথা জানান।
এছাড়া কমিটিতে মো: জাকির হোসেন হাওলাদারকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও ১৯ জন যুগ্ম আহ্বায়ক, ২৩ জন সাধারণ সদস্য সহ মোট ৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটিকে ইউনিয়নে সম্মেলন ও কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনাও দেয়া হয়েছে।

মোঃ রিয়াজুল ইসলাম |স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ । ৩:০২ অপরাহ্ণ