শৃঙ্খলা ভঙ্গের দায়ে উখিয়ার দুই বিএনপি নেতা বহিষ্কার

ওসমান / জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ । ৭:৫২ অপরাহ্ণ

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উখিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ ও সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদারকে প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না দলের এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন