দুমকী উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরিফ দল থেকে বহিষ্কার

মোঃ রিয়াজুল ইসলাম | স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ । ৭:২৫ অপরাহ্ণ

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে পটুয়াখালীর দুমকী উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার(১৮ মার্চ) বিকেলে জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয় যে, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

প্রাথমিক পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হল উল্লেখ করে বহিস্কৃত এই নেতার অপকর্মের কোন দায়-দায়িত্ব দল নিবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও প্রদান করা হয় এই চিঠিতে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন