দিনাজপুর শহরের বাহাদুর বাজারে বেলা ১১:৩০ ঘটিকায় কয়েকটি চাউলের দোকানে অভিযান হয়। সুফী রাইস এজেন্সি, দুই ভাই রাইস এজেন্সি ও লিয়াকত ট্রেডার্সে অভিযান পরিচালিত হয়েছে। তারা চাউলের দাম ভোক্তা পর্যায়ে বেশী দামে বিক্রি করছিল। তারা কেজীতে ৫ টাকা করে লাভ করছিল। তাই এই তিন দোকানে মোট ৯০০০ টাকা জরিমানা করে।
ভোক্তা অধিদপ্তর এর পরে জিয়া অটোরাইস মিল পুলহাটে অভিযান চালায়। সেখানে বস্তার গায়ে দাম ও তৈরির তারিখ না লিখা থাকার জন্য অসন্তুষ্ট হয়। উক্ত মিল কে ২০০০০ টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালিত হয়েছে ডিসি ফুড সুবীর চোধুরী, ভোক্তা অধিদপ্তর থেকে সহকারী পরিচালক মো বোরহান উদ্দিন, সহকারী খাদ্য নিয়ন্ত্রক ফারজানা ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দিনাজপুর সদর মাহফুজ আল আসাদ।
নির্বাহী ম্যাজিস্টেট সকলকে রমজান মাসে সহনীয় পর্যায়ে দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখতে বলেন।

মো মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশের সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫ । ৩:৫৪ অপরাহ্ণ