থাইংখালী শিক্ষক পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
উখিয়া উপজেলার থাইংখালী শিক্ষক পরিবারের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য ও শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই ইফতার মাহফিল শিক্ষকদের পারস্পরিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এমন আয়োজন অব্যাহত রাখবেন।

ওসমান / জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশের সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫ । ১২:২১ পূর্বাহ্ণ