বিরামপুরে ৬ জুয়াড়িসহ আটক ১০

মোঃ শাকিরুল ইসলাম দিনাজপুর
প্রকাশের সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ । ৭:২৮ অপরাহ্ণ

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
copy sharing button

দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ ৬ জুয়াড়িসহ ১০ জনকে আটক করেছে। শনিবার (১৫ মার্চ) তাদের দিনাজপুর পুলিশ কোর্টে সোপর্দ

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত ১০টায় উপজেলার পৌর এলাকার টাটকপুরে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করা হয়।

আটক জুয়াড়িরা হলেন- উপজেলার টাটকপুর ফকির পাড়ার সুলতান মাহমিদের ছেলে হামিদ মাহমুদ (৩২), এলাকার গোলাম মোস্তফার ছেলে নাহিদ ইসলাম (২৮), আব্দুস সাত্তারের ছেলে মাজহারুল ইসলাম (৪২), মনছের আলির ছেলে রাসেল শেখ (২৪), মকলেছার রহমানের ছেলে রায়হান কবির (২৫) ও খয়ের পাড়ার আলিফ উদ্দিনের ছেলে আশিকুর রহমান (৩২)।

অন্য মামলায় গ্রেপ্তার ৪ জন হলেন- উপজেলার জগদিসপুরের আব্দুল লতিফের ছেলে নাসিম আহম্মেদ (২৯), উপজেলার কাটলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার আজাহার আলির ছেলে আক্কাস আলি (৩০), জেলার ফুলবাড়ি উপজেলার সুজাপুর মধ্যপাড়ার জনাব আলির ছেলে সাগর আলি (৩০) ও একই উপজেলার উত্তর কৃষ্ণপুর এলাকার মোন্যাফ মন্ডলের ছেলে মাসুম আলী (৩৫)। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন