স্থানীয়দের কষ্ট, অবহেলার দেয়াল—কে শুনবে তাদের কথা?
কক্সবাজারের স্থানীয় জনগণ বছরের পর বছর নানা সংকটের মুখে দাঁড়িয়ে আছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা, সুযোগ-সুবিধা, ত্রাণসামগ্রী অব্যাহত থাকলেও, স্থানীয়দের জীবনযাত্রার অবনতি যেন কারও দৃষ্টিতেই আসে না।
সম্প্রতি প্রধান উপদেষ্টা এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করলেও, যা নিঃসন্দেহে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয়। কিন্তু দুঃখের বিষয়, স্থানীয় জনগণের সাথে দেখা করার বা তাদের কষ্টের কথা শোনার কোনো আয়োজন করা হয়নি। তারা কি অবহেলার শিকার?
স্থানীয়রা দিন দিন কর্মসংস্থান হারাচ্ছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে, আর্থসামাজিক অবস্থার অবনতি হচ্ছে। অথচ তাদের জন্য নেই কোনো বিশেষ সহায়তা, নেই উন্নয়নমূলক কোনো কার্যক্রম। তাহলে এই ভূমির প্রকৃত অধিবাসীরা কি কেবল অবহেলা আর কষ্ট নিয়েই বেঁচে থাকবে?
আমরা চাই ন্যায়বিচার! স্থানীয় জনগণের কষ্টেরও সমাধান হোক, তাদের দাবিও যেন শোনা হয়। মানবতা সবার জন্য, শুধু নির্দিষ্ট কারও জন্য নয়।

ওসমান / জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫ । ৮:৪৩ অপরাহ্ণ