সরকারি চাল নিয়ে চালবাজি, রাঙ্গাবলীতে যুবদল নেতা আটক

মোঃ রিয়াজুল ইসলাম |স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বুধবার, ১২ মার্চ, ২০২৫ । ৯:২৩ অপরাহ্ণ
  • পটুয়াখালীর রাঙ্গাবালীতে ওএমএসের (খোলা বাজারে চাল বিক্রি) চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে মুরাদ উদ্দিন (বিপ্লব তালুকদার) নামের এক যুবদল নেতাকে আটক করেছে যৌথ বাহিনী।
  • এসময় কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা পাঁচশত কেজি (১০ বস্তুা) চাল উদ্ধার করা হয়।
  • বুধবার (১২ মার্চ) দুপুরে রাঙ্গাবালী উপজেলার নেতা বাজারে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো. মোহসীন কবির মৃধা।

আটককৃত বিপ্লব তালুকদার রাঙ্গাবালী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক রাঙ্গাবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

যৌথ বাহিনীর তথ্যমতে, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ওএমএস কার্যক্রমের জন্য নেতা বাজারের ডিলার নিযুক্ত হন মুরাদ উদ্দিন বিপ্লব। তার আওতায় প্রতি কর্মদিবসে ২০০ জন নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে জনপ্রতি পাঁচ কেজি হারে এক মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু মাত্র ১০০-১২০ জনের মাঝে চাল বিতরণ করে, অতিরিক্ত চাল ভিন্ন বস্তায় মোড়কজাত করে কালো বাজারে বিক্রি করা হয়। এছাড়াও যেসব সুবিধাভোগী চাল পায় তাদেরকেও ওজনে কম দেয়াসহ নানা অনিয়মের অভিযোগের সততা পাওয়া যায়।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান বলেন, আটক ওই ডিলারের বিরুদ্ধে থানায় মামলার পাশাপাশি চাল বিতরণে অনিয়মের দায়ে নিয়ম অনুযায়ী ডিলারশীপ বাতিল করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন