ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের আত্মহত্যা

মো:জামিল হাসান
প্রকাশের সময়: বুধবার, ১২ মার্চ, ২০২৫ । ৬:৪৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নাসির (৩০) নামে এক যুবক নি’হ’ত হয়েছেন। আর তার পরিবার বলছেন আত্মহত্যা।বুধবার (১২ মার্চ) দুপুর ১দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। ওই যুবক পৌরসভার ছিটচিলারং এলাকার মো. সিদ্দিকীর ছেলে । নিহতের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। স্থানীয়রা জানান, নাসির ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।নাসিরের বাবা সিদ্দিক বলেন, তার ছেলে নাসির প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এ ঋণের কারণে পরিবারে নিয়মিত কলহ চলছিল। গতকাল রাতে নাসির শ্বশুরবাড়িতে গিয়েছিল। সেখানে তার শ্বশুর ও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে তিনি বাড়ি ফিরে আসে। রাতে আমি তাকে বলেছিলাম, ‘তোমার সব ঋণ আমি শোধ করে দেবো।’ কিন্তু সে বলল, ‘বাবা, আমি আর বাঁচতে চাই না। আমি মরে যাব।’ স্থানীয় বাসিন্দা নাজমুল বলেন, নাসির দীর্ঘদিন ধরে ঋণের চাপে ভুগছিলেন। আর্থিক সংকট ও পারিবারিক কলহের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবেন।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন