গ্রাম আদালত প্রশিক্ষণ:

মোঃ শফিকুল ইসলাম।মাগুরা সদর
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ । ১০:২৭ অপরাহ্ণ

আজ ১১ মার্চ ২০২৫ তারিখে জেলা পরিষদ, মাগুরায় হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর/ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ অহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম, আইন ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন, যা স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন যে, গ্রাম আদালতের কার্যকর ভূমিকা নিশ্চিত হলে সাধারণ মানুষ দ্রুত ও কম খরচে বিচারিক সেবা পাবেন। এ প্রশিক্ষণ আমাদের স্থানীয় বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন