দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বিয়ের ৫ দিনের মাথায় গৃহবধূর লাশ উদ্ধার

মো মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ । ৪:২২ অপরাহ্ণ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিয়ের পাঁচ দিনের মাথায় স্বামীর বাড়ি থেকে তানিয়া আক্তার (১৮) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মেয়েটি মাত্র পাঁচদিন আগে বিয়ে হয়েছিল।
হঠাৎ করে রোববার (৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে, তার পাষন্ড স্বামী তাকে হত্যা করে বলে সন্দেহ করা হচ্ছে।
এলাকাবাসী তার স্বামীকে আটক করে বেঁধে রাখে। পরবর্তীতে পুলিশ এসে নিহতের স্বামীকে গ্রেফতার করে।
নিহত তানিয়া আক্তার পার্বতীপুর উপজেলার কুড়িয়াইল গ্রামের আবু তালেবের মেয়ে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন