দিনাজপুর সরকারী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সারাদেশে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মো মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশের সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫ । ৭:১০ অপরাহ্ণ

ধর্ষণের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদল। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আবুজার সেতু, যুগ্ম- সাধারণ সম্পাদক শুভ, প্রচার সম্পাদক নয়ন, পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহানুর রহমান সোহান এবং পৌর ও কলেজ শাখার সকল সংগ্রামী নেতাকর্মীবৃন্দ।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন