দিনাজপুর সদরে অবস্থিত মোহনপুর রাবার ড্যাম ফুটো হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় যে, রাবার ড্যামের দুটি ব্যাগ ফুটো হয়ে গেছিল। ফুটো হওয়ার কারণে নদীর পানি কমে গিয়েছিল। যার ফলে কৃষকেরা জমি সেচের পানি পাচ্ছিল না। এজন্য ফসল চাষাবাদে ব্যাপক অসুবিধা হচ্ছিল । শনিবার সকাল থেকে মোহনপুর রাবার ড্যাম পানি দিয়ে ফোলানো শুরু হয়েছে। পুরো ফোলাতে তিন দিন সময় লাগবে। ড্যাম ফোলানো শুরু হওয়ায় নদীতে পানি বাড়তে শুরু করেছে। তাই কৃষকের মুখে হাসি ফুটেছে।

মো মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশের সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫ । ৪:৪৪ অপরাহ্ণ