দিনাজপুরের ফুলবাড়ীতে মৎস্য অফিস কর্তৃক অভিযান চালিয়ে দুইটি অবৈধ্য কারেন্ট জাল ও দুইটি চায়না রিং জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
রোববার দুপুর ১টায় ফুলবাড়ী উপজেলা চত্বরে মৎস অফিস কর্তৃক জব্দকৃত কারেন্ট জাল ও চায়না রিং জাল ধ্বংস করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার।
৬মার্চ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খয়েরবাড়ী ইউনিয়নের বালুপাড়া এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ১শ মিটার করে ২টি কারেন্ট জাল, ২টি চায়না রিং জালসহ মোট ৪০০মিটার জাল জব্দ করা হয়। সেই আটককৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ফুলবাড়ী মৎস কর্মকর্তা জনাব রাশেদা আক্তার বলেন ফুলবাড়ী যমুনা নদীতে কিছু অসাধু ব্যক্তি চায়না জাল বিদ্যুৎ জাল দিয়ে নদীতে পুনা মাছ ধরে গোপন সাংবাদে সেই জাল গুলো জব্দ করা হয়

মোঃ শাকিরুল ইসলাম
প্রকাশের সময়: রবিবার, ৯ মার্চ, ২০২৫ । ৮:৪৯ অপরাহ্ণ