রাজশাহীতে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২ জন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের বাসিন্দা

জহিদুল্লাহ খান । চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫ । ১০:০১ অপরাহ্ণ

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা উপজেলার হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী ও একই উপজেলার চাঁনশিকারি খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান। রাজশাহীর দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মোটর সাইকেল চালক কোনো কারণে রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের নিচে পড়ে যায়। এসময় দুমড়ে-মুচড়ে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। আর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী। ওসি জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন