নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮২ বোতল ভারতীয় মদ জব্দ

মামুন রণবীর, নেত্রকোণা
প্রকাশের সময়: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫ । ৭:৩৮ অপরাহ্ণ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় মালিকবিহীন ৮২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর বিশেষ অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় এই মদ জব্দ করা হয়।

কলমাকান্দার কচুগড়া বিওপির ৬ সদস্যের একটি বিশেষ চৌকস দল মেইন পিলার ১১৮০/৫ এস এলাকা সংলগ্ন খারনৈ ইউনিয়নের ভাষানকুড়া নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এই অভিযানে সীমান্তের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৮২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

নেত্রকোণা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ এস এম কামরুজ্জামান বলেন,বিজিবির বিশেষ অভিযানে এই মদ জব্দ করা হয়। এসব জব্দকৃত মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন